বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক হলেন গণঅধিকার পরিষদের ফারুক হাসান

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৭:১৮:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৭:১৮:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক (উপ-সচিব পদমর্যাদা) পদে নিযুক্ত হয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. ফারুক হাসান। 

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমকে নিয়োগের এ তথ্য নিশ্চিত করেছেন ফারুক হাসান। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার নিয়োগের বিষয়ে অনেকে ভিন্ন ভিন্ন তথ্য প্রচার করছেন। এটা আসলে অন্যান্য চাকরির মতো কোনো গ্রেডের সরকারি চাকরি নয়। বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট এরিয়া পরিচালনায় সরকারের একজন প্রতিনিধি বলা যেতে পারে।’

 

তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ বিভাগের প্রতিষ্ঠানগুলো পরিচালনায় মূলত দুটি ফাংশন থাকে। একটি হলো অপারেশনাল, যেটি প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে এবং অপরটি হলো সরকার কর্তৃক সৃষ্ট বোর্ড। এই বোর্ডটি হলো নিয়ন্ত্রক সংস্থা, যেটির কাজ প্রতিষ্ঠানের দেখাশোনা করা।’

 

মো. ফারুক হাসান আরও বলেন, ‘দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলার বিদ্যুৎ সাপ্লাই হয় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ থেকে। এটির আন্ডারে অনেক সাবস্টেশনও আছে। এই প্রতিষ্ঠানের বোর্ড অব ডিরেক্টরস-এর একজন পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি।’

 

প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের বিদ্যুৎখাত উন্নয়ন ও সংস্কার কর্মসূচির অংশ হিসেবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) ২০০০ সালের ২৮ জুন কোম্পানি আইন ১৯৯৪ – এর অধীনে প্রাইভেট লিমিটেড কোম্পানী হিসেবে নিবন্ধিত হয়। পরবর্তীতে ০১ মার্চ ২০০৩ সালের ১ মার্চ পাবলিক লিমিটেড কোম্পানীতে রুপান্তর করা হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং এপিএসসিএল এর মধ্যে ২০০৩ সালের স্বাক্ষরিত ১ম Provisional Vendor’s Agreement এর মাধ্যমে আশুগঞ্জ পাওয়ার স্টেশন (এপিএস) কমপ্লেক্স -কে এপিএসসিএল -এর কাছে হস্তান্তর করা হয়। 

 

পরে ২০০৩ সালের ০১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে কোম্পানীর সকল কার্যক্রম শুরু হয় এবং পাওয়ার স্টেশনের অপারেশন, সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রমসহ কোম্পানির সামগ্রিক কার্যক্রম ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ), নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), নির্বাহী পরিচালক (এইচআর ও প্রশাসন) ও নির্বাহী পরিচালক (অর্থ) এর সমন্বয়ে গঠিত ব্যবস্থাপনার উপর ন্যস্ত করা হয়।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]