পুরো প্রজন্মকে ভ'য় দেখিয়ে স্ত'ব্ধ করার চেষ্টা চলছে: মমতা বন্দ্যোপাধ্যায়

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৭:১৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৭:১৩:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ভারতের একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা আশুতোষ ও সৌরভকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বুধবার (১৪ অক্টোবর) এক্সে তিনি এই মন্তব্য করেন।

 

মমতা বলেন, আমরা আর আমাদের আগের অনেক প্রজন্ম গণতান্ত্রিক অধিকারের জন্য কঠিন লড়াই করেছি। এই লড়াই এখনও চালিয়ে যেতে হবে। সিজেপির আশুতোষ ও সৌরভের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। এই মুহূর্তটা সবার। আমাদের গণতন্ত্রকে বাঁচাতে একসঙ্গে লড়াই করার শপথ নেওয়ার সময় এটা। একটা পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা এটা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবিধানিক অধিকারের কাছে আমরা কখনোই মাথা নত করব না।

 

তৃণমূল কংগ্রেসের নেত্রী আরও বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় গণতন্ত্রের ওপর এই হামলা চলছে। এই মুহূর্তে বাংলায় প্রায় ১৪ হাজার মানুষ পুলিশি ও রাজনৈতিক দমন-পীড়নের শিকার। যে সরকার ভুলে যায় গণতন্ত্র মানে জনগণের, জনগণের দ্বারা আর জনগণের জন্য শাসন, সেই সরকারের পতন আসন্ন।

 

তরুণদের উদ্দেশে মমতা বলেন, লাখ লাখ তরুণ-তরুণীর উদ্দেশে বলছি তোমাদের দিদি তোমাদের পাশে আছে, আজ এবং চিরকাল। চলো, সবাই মিলে আমাদের মা ভারতকে রক্ষা করি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]