সিলেটে সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধা'ক্কা, প্রা'ণ গে'ল ১৪ বছরের কিশোরের

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৬:৪৫:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৬:৪৫:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সিলেটের বিয়ানীবাজারে সড়ক পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হাসান আহমদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পৌরশহরের দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 

নিহত হাসান আহমদ বিয়ানীবাজার পৌরশহরের খাসা গ্রামের আলী হোসেনের ছেলে। সে নয়াবাজারের একটি মোটর মেকানিকের দোকানে কাজ করত।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে দিঘিরপাড় এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল হাসানকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তাঁর বাড়ি বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামে বলে জানা গেছে।

 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]