৫০০ টাকার বা'জি ধরে খেলেন শালিকের কাঁ'চা মাং'স, আ'ট'ক ১

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৬:২৬:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৬:২৬:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজির জেরে জীবন্ত শালিক পাখির চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাবদুল্লাকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার কোয়ালিকান্দি মধ্যপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি বাজারে এ ঘটনা ঘটে। প্রায় দেড় মিনিটের ভিডিওতে দেখা যায়, লোকজনের সামনে সাবদুল্লা নামের এক ব্যক্তি একটি জীবন্ত পাখির চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাচ্ছেন। এ সময় তাকে ৫০০ টাকার বাজি নিয়ে কথা বলতেও শোনা যায়।

 

স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসাইনের মাধ্যমে ভিডিওটি প্রথমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। রাইসুল ইসলাম নামের এক ব্যক্তি ওই সাংবাদিককে ভিডিওটি পাঠান।

জীবন্ত পাখির সঙ্গে এমন নিষ্ঠুর আচরণের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

 

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে তার বাড়ি থেকে আটক করেছে। বন্য প্রাণী অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ঘটনায় মামলা করার বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]