নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জের শ্রীনগর হতে ৬০ পিস ইয়াবা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১০ ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবি-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ১৩/১০/২০২৬ তারিখ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ১৩/১০/২০২৬ তারিখ রাত আনুমানিক ২০.৩০ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন আল আমিন বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬০ (ষাট) পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য ১৮,০০০/- (আঠার হাজার টাকা), সহ দুইজন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয়ের নাম ১। মেহেরুন নেছা @ জীবন নেছা (৫০), স্বামী- মৃত মজিবর রহমান ও ২। মনোয়ারা আক্তার মেরী (৩০), স্বামী- রুবেল হোসেন, উভয় সাং- আল আমিন বাজার, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়। ৩। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জ জেলার
শ্রীনগর’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ৪। এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে -- -------xxxxxxxxxxxxx------------ _____________________________