ট্রাম্পকে ইরানে হা'ম'লা করতে নেতানিয়াহুর চা'প

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৫:৩২:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৫:৩২:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের আগে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন। বুধবার (১৪ অক্টোবর) ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনের বরাতে মিডল ইস্ট আই এই তথ্য জাতিয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে সাধারণ নির্বাচন এবং ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ভোটের আগেই ইরানের সামরিক স্থাপনা ও পারমাণবিক কেন্দ্রে যৌথভাবে বড় ধরনের সামরিক অভিযান চালানোর লক্ষ্যে বিগত দুই সপ্তাহে নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে একাধিক ফোনালাপ হয়েছে, যেখানে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের উদ্বেগজনক নতুন পদক্ষেপের কথা উল্লেখ করেন নেতানিয়াহু।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটের আগে ইরানে আঘাত না করার কথা প্রকাশ্যে বললেও, তিনি সিদ্ধান্ত পরিবর্তন করলে যেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় সে জন্য ইসরায়েলি সেনাবাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ট্রাম্প নেতানিয়াহুকে অভিযানের প্রস্তুতি নিতে বলেছেন।

 

তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল ১২ সূত্রে জানা গেছে, নেতানিয়াহু তার প্রতিরক্ষা প্রধানদের জানিয়েছেন, ট্রাম্প নিজে থেকে এই আক্রমণের প্রসঙ্গ উত্থাপন করেন এবং ইসরায়েল এতে যোগ দেবে কি না জানতে চান।

 

অন্যদিকে নেতানিয়াহুর কার্যালয় থেকে এই প্রতিবেদনের তথ্য অস্বীকার করা হয়েছে এবং জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ফোনালাপের ভেতরের বিষয়বস্তু নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য প্রকাশ করেন না।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]