কেন্দুয়া সায়মা শাহজাহান একাডেমির এডহক কমিটির সভাপতি সেকুল ইসলাম খান

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৩:৩৬:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৩:৩৮:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সায়মা শাহজাহান একাডেমির এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান। গত ১৩ অক্টোবর ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুহাম্মদ কামরুল হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে মনোনয়ন দেওয়া হয়। মোঃ সেকুল ইসলাম খান কেন্দুয়া প্রেসক্লাবের বর্তমান সভাপতি এবং তিনবারের সাবেক সাধারণ সম্পাদক।

এ ছাড়া তিনি পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি, উপজেলা ছাত্রদল ও যুবদলের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক। তিনি একজন বিশিষ্ট ঠিকাদার ও শিক্ষানুরাগী হিসেবেও পরিচিত। নবগঠিত এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ার পর মো. সেকুল ইসলাম খান নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তিনি একজন শিক্ষাবান্ধব সংসদ সদস্য। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছেন। ইতিমধ্যে কেন্দুয়া-আটপাড়া নির্বাচনী এলাকায় ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’ চালু করেছেন, যা ছিল তাঁর নির্বাচনী অঙ্গীকারের অংশ। তাঁর সহযোগিতায় অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী পড়ালেখা চালিয়ে যেতে পারছে। শিক্ষার গুরুত্ব


তুলে ধরে মোঃ সেকুল ইসলাম খান বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে সেই শিক্ষা অবশ্যই সুশিক্ষা হতে হবে।” শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলাবোধ জোরদার করার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, বিদ্যালয়ে মাদক, ইভটিজিং ও মোবাইল ফোনের অনুপযুক্ত ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভাসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এসব উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, বিদ্যালয়ের পক্ষ থেকে মোঃ সেকুল ইসলাম খানের নাম এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়নের জন্য ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাঠানো হয়। পরে বোর্ড কর্তৃপক্ষ তাঁকে সভাপতি মনোনীত করে গত ১৩ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে।

প্রধান শিক্ষক আরও বলেন, মোঃসেকুল ইসলাম খান একজন শিক্ষাবান্ধব ব্যক্তি। বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাঁকে বরণ করে নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]