কা'ন্না'র'ত শিশুকে নিয়ে পা'লা'নো'র সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আ'ট'ক

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৩:৩৪:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৩:৩৪:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে ৯ মাস বয়সী এক শিশুকে নিয়ে যাওয়ার সময় রানা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

 

আনসার বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, স্টেশনে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. শাহিন মিয়া এক ব্যক্তিকে একটি কান্নারত শিশুকে নিয়ে দ্রুত প্ল্যাটফর্ম থেকে নামতে দেখেন। শিশুটির অবিরাম কান্না ও ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি ও উপস্থিত যাত্রীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় সন্তোষজনক উত্তর দিতে না পেরে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে আনসার সদস্য শাহিন মিয়া তাকে আটক করেন।

 

পরে স্টেশনে দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. রিপন বেপারী বিষয়টি স্টেশন কন্ট্রোলারকে জানান। এরপর আটক ব্যক্তি ও শিশুটিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এমআরটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

আনসার সদস্যদের উপস্থিতিতে পুলিশি জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি শিশুটিকে ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে চুরি করে আনার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। শিশুটির অভিভাবকদের খুঁজে বের করে তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]