নেত্রকোণায় প্রথম একক ফেজ নেট মিটারিংয়ের যাত্রা শুরু, উদ্বোধন করলেন ডিজিএম ওমর ফারুক

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৩:২৪:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৩:২৬:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোণা জেলায় প্রথমবার একক ফেজ (সিঙ্গেল পেইজ) নেট মিটার স্থাপন করেছেন কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আলমগীর চৌধুরী। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কেন্দুয়া পৌর সদরের টেঙ্গুরী (আমলীতলা) এলাকায় অমি ও অভি পোল্ট্রি ফার্মে আনুষ্ঠানিকভাবে এই নতুন নেট মিটার সংযোগের উদ্বোধন করা হয়।


মিটার সংযোগ চালু করে কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী ওমর ফারুক। গ্রাহক পর্যায়ে সৌরবিদ্যুতের উদ্বৃত্ত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহের সুবিধা সম্বলিত এ জাতীয় প্রযুক্তি জেলায় এই প্রথম চালু হলো। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) শেখ ফরিদ উদ্দীন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি আব্দুল হাই সেলিম, সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঁইয়া, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, সদস্য মাজহারুল ইসলাম উজ্জ্বল এবং মো: রুকন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উদ্বোধনকালে ডিজিএম প্রকৌশলী ওমর ফারুক বলেন, নেট মিটারিং ব্যবস্থা গ্রামীণ অর্থনীতি ও জাতীয় বিদ্যুৎ সাশ্রয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ব্যবহারকারী নিজের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন। জেলায় প্রথম এই সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়ায় তিনি গ্রাহক মো: আলমগীর চৌধুরীকে ধন্যবাদ জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]