ককোরোচ জনতা পার্টির নেতাদের ৫ দিনের জে'ল

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১১:৩০:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১১:৩০:০৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

যন্তর মন্তরে বেআইনিভাবে প্রবেশ করার অপরাধে ককোরোচ জনতা পার্টির (সিজিপি) নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।

 

দিল্লির মন্দির মার্গে বুধবার সকাল আটটায় এক ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্ক শিন্ডের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, বন্ডের শর্ত লঙ্ঘন এবং অনধিকার প্রবেশের অভিযোগ আনে দিল্লি পুলিশ, যার মধ্যে শিন্ডেকে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হলেও অন্য দুজনকে পুনরায় অপরাধ করার কারণে কারাগারে পাঠানো হয়।

 

সিজিপির প্রধান মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এর আগে শনিবারের এক বিক্ষোভের পর ৫০ হাজার টাকার বন্ড সই করে এক বছর শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে মঙ্গলবার সকালে তারা ব্যারিকেড ভেঙে অনুমোদিত প্রতিবাদস্থল যন্তর মন্তরে ঢুকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিলে আবার তাদের আটক করা হয়।

 

সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যম এক্স-এ এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে জানান, সরকার ভিন্নমত দমনের চেষ্টা করছে। সিজিপির আইনি দলের প্রধান রত্ন সিং অভিযোগ করেছেন, তিন নেতাকে গভীর রাত পর্যন্ত আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি এবং ভোররাত তিনটায় একটি ব্যক্তিগত গাড়িতে করে পার্লামেন্ট স্ট্রিট থানায় আনা হয়েছিল।

 

উল্লেখ্য, গত ১১ অক্টোবর দিল্লি পুলিশ কমিশনার অনুরাগ কুমার এক আদেশে যন্তর মন্তরের পরিবর্তে রামলীলা ময়দান, বুরারি ময়দান ও সিবিডি ময়দানকে সমাবেশের নতুন স্থান হিসেবে ঘোষণা করেন। সিজিপি এবং বিরোধী দলগুলো এই আদেশের বিরোধিতা করে জানিয়েছে, রাজধানী শহর থেকে বিক্ষোভ দূরে সরিয়ে নিয়ে জনগণের প্রতিবাদকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]