ইরানের বি'রু'দ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অপেক্ষা করুন: ট্রাম্প

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১১:২৭:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১১:২৭:২৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে আরও বড় ধরনের পদক্ষেপ নেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৪ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই সংবাদের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

 

মঙ্গলবার আলাস্কা অঙ্গরাজ্যের ওয়াসিলায় আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় তা দেখার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য সেটিই।

 

সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, মার্কিন মধ্যবর্তী নির্বাচন এবং ইসরায়েলের অভ্যন্তরীণ নির্বাচনের আগেই ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে একটি বড় ধরনের নতুন সামরিক অভিযান চালানোর বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সূত্রের ভিত্তিতে এই আলোচনার তথ্য সামনে এসেছে।

 

যদিও ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছিলেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি ইরানে নতুন কোনো হামলা চালাবেন না, তবে দুই নেতার মধ্যে এই সংক্রান্ত গোপন আলোচনা পূর্বে অনুষ্ঠিত হয়েছিল বলে জানা গেছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]