রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, মিরপুর, কুষ্টিয়ার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা
সভায় বক্তারা দুর্যোগের ঝুঁকি হ্রাস, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে তাৎক্ষণিক করণীয় এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শিত হয়। মহড়ায় অগ্নিকাণ্ড ঘটলে কীভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায় এবং ভূমিকম্পের সময় কীভাবে জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব—তা প্র্যাক্টিক্যালি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।