জনসমুদ্রে রূপ নিল শরিফুল আলমের সমর্থনে মতবিনিময় সভা

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১০:৪৭:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১০:৪৮:৪৪ অপরাহ্ন
মাহফুজ রাজা কিশোরগঞ্জের


হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী শরিফুল আলমের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় মানুষের ঢল নেমেছে। ‎ ‎সোমবার সন্ধ্যায় চরকাটিহারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন মাস্টারের সভাপতিত্বে, চরকাটিহারী নিম্ন মাধ্যমিক


বিদ্যালয়ের মাঠে, ৯ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এ সভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। একপর্যায়ে সভাটি রূপ নেয় জনসমুদ্রে। ‎ ‎দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, প্রতিকূলতার মধ্যেও রাজপথে সক্রিয় থাকা এবং বারবার কারাবরণের অভিজ্ঞতা—এসব বিষয় সামনে রেখে সমর্থকেরা শরিফুল আলমের প্রতি তাঁদের সমর্থন তুলে ধরেন। তিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ‎ ‎মতবিনিময় সভায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। উপস্থিত সমর্থকদের মধ্যে ছিল নির্বাচনী প্রত্যাশা, ভালোবাসা এবং নিজেদের পছন্দের প্রার্থীকে ঘিরে নানা স্বপ্নের কথা। ‎


‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানভীর আহমেদ জামান। ‎ ‎জিনারী ইউনিয়নের মানুষের এই উপস্থিতি ও সমর্থন আগামী নির্বাচনে শরিফুল আলমের মনোনয়ন প্রত্যাশাকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে দলীয় মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছেন তাঁর সমর্থকেরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]