কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১০:৩৪:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১০:৩৬:৩৫ অপরাহ্ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:


পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে "ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় কাউখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং ফায়ার সার্ভিসের এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহানা আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।


আলোচনা পূর্বে উপজেলা পরিষদ চত্বরে কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা বাসাবাড়িতে হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন লেগে গেলে তা কীভাবে দ্রুত ও নিরাপদ উপায়ে নিয়ন্ত্রণে আনা যায়, তার ওপর একটি বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করেন। উপস্থিত সাধারণ মানুষ ও কর্মকর্তারা অত্যন্ত গুরুত্বের সাথে এই মহড়া উপভোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, ফায়ার সার্ভিসের ইনচার্জ সাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নিবার্হী অফিসার রেহেনা আক্তার বলেন, যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার প্রধান হাতিয়ার হলো আগাম সচেতনতা ও সতর্কতা। এ বছরের প্রতিপাদ্য 'ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি' আমাদের স্পষ্ট বার্তা দেয় যে, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি প্রতিটি পরিবার ও নিজ ঘর থেকেই শুরু করতে হবে। আমরা যদি আমাদের বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার, বৈদ্যুতিক সংযোগ কিংবা দুর্যোগকালীন সতর্কতার ব্যাপারে সচেতন থাকি, তবে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব।


উপজেলা প্রশাসন থেকে আমরা সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় স্থানীয় ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিত করছি। প্রতিটি নাগরিকের সম্মিলিত সচেতনতাই পারে একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল কাউখালী উপহার দিতে। বার্তা প্রেরক, রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী, পিরোজপুর। তারিখ,১৩/১০/২০২৬।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]