সাভারে সিএনজি স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বি'স্ফো'র'ণ, আ'হ'ত

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১০:০৫:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১০:১০:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক 
ঢাকার সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন কর্মচারী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন বিল্লাল (৩৫), আব্দুর রহমান (৩৫) ও মুন্নু (৪৫)। তারা ওই ফিলিং স্টেশনের কর্মচারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সালেহপুর এলাকার অনলাইন ফিলিং স্টেশন লিমিটেডে একটি ট্রাকে গ্যাস সরবরাহের সময় হঠাৎ বিকট শব্দে ট্রাকটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ট্রাকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গ্যাস সরবরাহের কাজে নিয়োজিত তিন কর্মচারী আহত হন। ঘটনার সময় ট্রাকটিতে কেউ ছিলেন না।

এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিউটি ম্যানেজার আবু তাহের রাত ৮টার দিকে জানান, আহত তিনজনই হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) ছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত তিনজনই ফিলিং স্টেশনের কর্মচারী। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]