সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন ফকরুল ইসলাম রাকিব

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৮:৩১:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৮:৩৩:১৪ অপরাহ্ন
মো: আখতার হোসেন হিরন, স্টাফ রিপোর্টার:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ শহরবাসীসহ জেলার সনাতন ধর্মাবলম্বী ও সনাতন দলীয় নেতাকর্মী সহ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: ফকরুল ইসলাম রাকিব। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব


দুর্গাপূজা সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের দেশ। এ দেশের সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে মিলেমিশে উৎসব উদযাপন করতে হবে। যুবনেতা ফকরুল ইসলাম রাকিব আরও বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের এক অনন্য প্রতীক। উৎসবকে আনন্দমুখর ও শান্তিপূর্ণ করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে আগত ভক্ত, দর্শনার্থী ও সর্বস্তরের মানুষের নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ কামনা করেন।


একই সঙ্গে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন। পরিশেষে, মো: ফকরুল ইসলাম রাকিব সিরাজগঞ্জ শহরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]