নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে ট্রাক্টরচাপায় শিশু নিহত, এসআরবি-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার। ১। বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়াও চাঞ্চল্যকর ও স্পর্শকাতর নানা সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
। দিনাজপুরের খানসামায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আবিদ হাসান নামের এক শিশু নিহতের ঘটনায় অভিযুক্ত চালক বিকাশ রায় (২৫) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। আজ ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিকাশ খানসামা থানার পশ্চিম হাসিমপুর গ্রামের সুশীল রায়ের ছেলে। ৩। মামলার এজাহার থেকে জানা যায় যে, গত ১১ অক্টোবর, ২০২৬ তারিখ দুপুর ০২.০৫ ঘটিকার দিকে ভুক্তভোগী ঐ শিশু তার প্রতিবেশীর দোকানের সামনে খেলা করছিল। এসময়, অভিযুক্ত বিকাশ একটি ট্রাক্টর-ট্রলি দ্রুত গতিতে চালিয়ে এসে ভুক্তভোগী ঐ শিশুকে আঘাত করে। ফলে, শিশু আবিদ গুরুতর আহত হয়। আহত শিশুকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায়, নিহতের চাচা বাদী হয়ে খানাসামা থানায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে হত্যা করার অভিযোগে একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৭)। ৪। অভিযুক্ত বিকাশকে গ্রেফতার করতে এসআরবি-১৩ এর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।
এরই ধারাবাহিকতায়, সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৩ অক্টোবর ২০২৬ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকার সময় দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন বেলাইচন্ডী ইউনিয়নের বাঘাচড়া গ্রামের ধীরেন রায় (৬০), পিতা-হেলফা চন্দ্র রায়ের বাড়িতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত বিকাশকে গ্রেফতার করতে সক্ষম হয়। ৫। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া সমাজ থেকে হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে র্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে