স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ও পররাষ্ট্রমন্ত্রী বিদেশে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে - নাহিদ ইসলাম

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৭:২৩:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৭:২৯:৪৪ অপরাহ্ন
আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক:

দেশে আমাদের কোন নিরাপত্তা নাই,স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি আমাদের দেশে নিরাপত্তা দিতে পারেন না,আর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি আমাদের বিদেশে নিরাপত্তা দিতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে মাদারীপুর শকুনি লেকপাড় মুক্তমঞ্চে জেলা জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরো বলেন,তারেক রহমানের সরকার জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছেন অথচ জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের যে সকল শক্তি তাদেরকে তিনি নিরাপত্তা দিতে পারছেন না।

বাংলাদেশের জনগণ এখন কোথায় যাবে যদি বর্তমান সরকার গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাধ্যমে আসা সরকার যদি ব্যর্থ হয় আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি সরকার ব্যর্থ হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রসঙ্গ টেনে তিনি নাহিদ ইসলাম বলেন,খলিলুর রহমান এই অন্তর্বর্তী সরকারে ডক্টর ইউনূসের মাধ্যমে এসেছিলেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন পরবর্তীতে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। তার ব্যক্তিগত অর্জন অনেক হয়েছে কিন্তু দেশের মানুষের নিরাপত্তা উনি বিদেশে নিশ্চিত করতে পারে নাই। যেই আমেরিকার সাথে তিনি এত চুক্তি করলেন যেই ডক্টর ইউনূসের মাধ্যমে তিনি এই দেশের সরকারের অংশীদার হলেন সেই আমেরিকাতে ডঃ ইউনুস কে হেনস্থা করা হলো এটা অবশ্যই ডক্টর খলিলুর রহমানের ব্যর্থতা এ দায় তাকে নিতে হবে এবং নেওয়া উচিত। এসময় মাদারীপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক মনিরুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে বিশেষ


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলাম, এনসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি জেলা এমসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]