কুষ্টিয়ায় হ'ত্যা মামলায় ১২ আ'সা'মী'র যাবজ্জীবন কা'রা'দ'ণ্ডা'দে'শ

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৭:১০:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৭:১২:০৮ অপরাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :


কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে ১২ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ মামলায় ১০ আসামিকে খালাস এবং অপর দুই আসামিকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরের ফিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। রায় দেওয়ার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে কুমারখালী উপজেলার নন্দলালপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাহেব আলী। এ সময় পূর্বশত্রুতার জেরে পথে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার দুই দিন পর নিহতের ভাই বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের ৯ অক্টোবর কুমারখালী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক কামাল হোসেন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।


দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ আসামিকে খালাস এবং অপর দুই আসামিকে দুই বছর করে কারাদণ্ড দেন। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]