উলিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৬:৪০:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৬:৪১:১৭ অপরাহ্ন
খালেক পারভেজ লালু,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি


ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজনে ও দু‌র্যো‌গ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় বাস্তবায়‌নে ও‌ বি‌ভিন্ন এনজিওর আর্থিক সহযোগিতায় একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খন্দকার মোঃফিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ‌জেলা নির্বাহী অফিসার এ‌.টি. এম. আ‌রিফ,।বক্তব্য রাখেন পজেট ইনচার্জ ফ্রেন্ডশিপ মোঃ আব্দুল বাতেন,প‌ল্লীউন্নয় অফিসার হাবিবুর রহমান মন্ডল,উলিপুর প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক ও এশিয়ান টেলিভিশন এর প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, মহিদেব যুব সমাজ কল্যান সমি‌ত (এম‌জেএস‌কেএস)থ্রাইভ প্রকল্পের প্রজেক্ট অফিসার কল্পনা রায়,ইএসডিও,অ্যাকসেস প্রজেক্ট নলেজ ম্যানেজমেন্ট এন্ড এডভোকেসি অফিসার আতিকুজ্জামান রাজিব, অফিসার-ডি আর আর এন্ড এনবিএস জয় প্রকাশ ,ইএস‌ডিও প্র‌তিষ্টা প্রক‌ল্পে‌র প্র‌জেক্ট অফিসার অরুন চন্দ

অধিকারী,‌মোছঃশাবানা আক্তার ফিল্ড ফ্যা‌সি‌লি‌টেটর, সাংবাদিক সুধীজম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও’র প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]