ফুলবাড়ীতে আন্তর্জাতিক দু'র্যো'গ প্রশমন দিবস পালিত

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৫:৫২:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৫:৫৩:৩৫ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। “

ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক সচেতনতামুলক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ,জেড,এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক এ.এস.এম শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্ল্যাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা

ডা. সারোয়ার হাসান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহসিন আলী, উপজেলা সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ। এছাড়া ফুলবাড়ী প্রেসক্লাব ও ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]