অ'ব'ন'ম'ন যথেষ্ট নয়, ম্যানসিটির দৃষ্টান্তমূলক শা'স্তি চান জেরার্ড

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৪:০১:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৪:০১:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি। এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে তারা। ম্যানসিটি কী শাস্তি পাবে, তা নিয়ে চলছে আলোচনা। তবে লিভারপুল আইকন স্টিভেন জেরার্ড সিটিজেনদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।

 

সিটির বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ২০১৫ সালে লিভারপুল ছাড়া জেরার্ড ২০১৩-১৪ মৌসুমে সিটির কাছে রানার্সআপ হওয়া দলের নেতৃত্বে ছিলেন। কী ধরনের শাস্তি সিটিকে দেওয়া উচিত, এই প্রশ্নে ওভারল্যাপ ডেইলি-কে সাবেক লিভারপুল অধিনায়ক বলেছেন, ‘তারা কষ্ট পাক, ঠিক যেভাবে তারা ওই নয়-দশ বছর অন্যদের কষ্ট দিয়েছিল।’

 

এই সময়ে জেতা শিরোপাগুলো সিটির কাছ থেকে কেড়ে নেওয়া হতে  পারে। এমনকি বাধ্যতামূলক অবনমনের শাস্তিও তারা পেতে পারে, নেমে যেতে পারে চ্যাম্পিয়নশিপে। কিন্তু এই শাস্তি যথেষ্ট হবে না মনে করেন জেরার্ড। তিনি বলেন, ‘আমি মনে করি না সেটা ন্যায্য শাস্তি হবে। কারণ সিটি নিশ্চিতভাবে উন্নীতি তিনটি দলের একটি হবে। একই সঙ্গে তারা উন্নীত হতে যাওয়া একটি চ্যাম্পিয়নশিপ ক্লাবের জায়গা দখল করবে।’

 

জেরার্ড আরও বলেন, ‘বাধ্যতামূলক অবনমন যথেষ্ট হবে না। কারণ তারা সরাসরি উঠে আসবে। তাদের প্রিমিয়ার লিগে রেখে কয়েক বছর ধরে শাস্তি দেওয়া যেতে পারে। এটা আমার মতামত। আমি বলছি না যে এটাই একমাত্র সঠিক ব্যাপার হবে। কিন্তু আমি এভাবেই ভাবছি।’

 

দীর্ঘ সময়ের জন্য দলবদলে নিষেধাজ্ঞা ও পয়েন্ট কর্তনের পরামর্শ দিয়ে জেরার্ড বলেন, ‘তাদের দিয়ে অবশ্যই একটি দৃষ্টান্ত তৈরি করতে হবে। আমি কখনও প্রিমিয়ার লিগ জিতিনি, এই বিষয়টি মাথায় রেখে কথা বলছি না। কিন্তু তারা যে স্মৃতিগুলো আমাদের  কাছ থেকে কেড়ে নিয়েছে, শুধু আমার ও আমার দলের কাছ থেকে নেয়, অন্য সবার কাছ থেকে, সেগুলোর কী হবে?’

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]