নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ‘স্কলারভাই’ (ScholarBhai.com) নামে এআইনির্ভর একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এতে শিক্ষার্থীরা বিনামূল্যে বিদেশে উচ্চশিক্ষার জন্য উপযুক্ত স্কলারশিপ খোঁজা, যোগ্যতা যাচাই, আবেদনপত্র তৈরি, প্রয়োজনীয় নথিপত্র ব্যবস্থাপনা এবং বিদেশি অধ্যাপকদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়ার মতো সেবাগুলো সহজে নিতে পারবেন।
রাহাত জামান বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্ল্যাটফর্মটি তৈরিতে তার সঙ্গে কাজ করেছেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী তানভীর রহমান ও সংগঠনটির কর্মী ফরিদুল রেজা সাগর। রাহাত জামান বলেন, উচ্চশিক্ষার সকল বিষয় এক ছাতার নিচে নিয়ে এসে শিক্ষার্থীদের নিজেদের ক্যারিয়ারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে দেওয়াই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা নিজেদের সিভি আপলোড করলেই কৃত্রিম বুদ্ধিমত্তা সেখান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে একটি প্রোফাইল তৈরি করে দেবে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বিষয়গুলো বিবেচনায় রেখে এই সিস্টেমে জিপিএ, সিজিপিএ, আইইএলটিএস স্কোর, শিক্ষাজীবনে বিরতি (স্টাডি গ্যাপ) এবং ব্যাংক ব্যালেন্সের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। ডেটাবেজে থাকা প্রতিটি স্কলারশিপের যোগ্যতার শর্তের সঙ্গে শিক্ষার্থীর প্রোফাইল মিলিয়ে একটি কাস্টমাইজড ফিট স্কোর দেখানো হবে। কোনো ক্ষেত্রে ঘাটতি থাকলে শিক্ষার্থীকে সরাসরি অযোগ্য ঘোষণা না করে সেই ঘাটতি পূরণে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে সম্পর্কেও দিকনির্দেশনা দেবে এই ডিজিটাল প্ল্যাটফর্ম। প্রতিটি আবেদনের জন্য আলাদা ডকুমেন্ট ওয়ার্কস্পেসকে প্ল্যাটফর্মটির অন্যতম প্রধান ফিচার উল্লেখ করে তিনি বলেন, সব বিশ্ববিদ্যালয় বা স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে একই সিভি ব্যবহার করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। বিষয়টি মাথায় রেখেই এখানে এআইয়ের সহায়তায় প্রয়োজন অনুযায়ী সিভি সাজিয়ে নেওয়ার (সিভি টেইলরিং) সুবিধা রাখা হয়েছে।
স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) বা কভার লেটারের জন্য রয়েছে ‘ডকুমেন্ট রেডিনেস স্কোর’। এ ক্ষেত্রে এআই একজন ডিজিটাল মেন্টর হিসেবে আবেদনপত্রের খসড়া যাচাই করে মতামত ও পরামর্শ দেবে, যাতে আবেদনকারীর নিজস্বতা বজায় থাকে। ছাত্রদল নেতা রাহাত জামান বলেন, প্রতিটি স্কলারশিপের জন্য আলাদা অ্যাপ্লিকেশন গাইড এবং নির্দিষ্ট কমিউনিটি ফোরাম রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা যাচাইকৃত বিশেষজ্ঞ ও প্রাক্তন শিক্ষার্থীদের (অ্যালামনাই) কাছ থেকে নির্ভরযোগ্য দিকনির্দেশনা পাবেন। এ ছাড়া প্ল্যাটফর্মটির ‘এআই প্রফেসর আউটরিচ’ ফিচারে শিক্ষার্থীরা কোনো অধ্যাপকের নাম ও বিশ্ববিদ্যালয়ের নাম দিলেই এআই তার গবেষণার বিষয় খুঁজে বের করে প্রাসঙ্গিক সূত্রসহ একটি ইমেইলের খসড়া তৈরি করে দেবে। ফলে অধ্যাপকের গবেষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও ব্যক্তিগতকৃত ইমেইল পাঠানোর মাধ্যমে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা বাড়বে। সার্বিক বিষয়ে শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আর ভবিষ্যতের কথা মাথায় রেখেই আমাদের রাজনীতি। আমাদের শাবিপ্রবি ক্যাম্পাস থেকে এই যে একটি গ্লোবাল এডুকেশন প্ল্যাটফর্ম তৈরি হলো, তা ইনশাআল্লাহ আগামী দিনে দেশের মানবসম্পদ উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ক্রিটিক্যাল থিংকিংয়ের চর্চা এবং দক্ষ প্রফেশনাল তৈরি করা। শাবিপ্রবি ছাত্রদল কর্মী ফরিদুল রেজা সাগর বলেন, একজন শিক্ষার্থী হিসেবে আমরা দেখেছি, বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ খোঁজা, আবেদনপ্রক্রিয়া সম্পর্কে সঠিক গাইডলাইন পাওয়া এবং প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি ও পরিচালনা করা কতটা জটিল। বিশেষ করে একসঙ্গে একাধিক স্কলারশিপে আবেদন, গুরুত্বপূর্ণ ডেডলাইন মনে রাখা এবং এআইয়ের মাধ্যমে ডকুমেন্ট তৈরি করতে গিয়ে বারবার ব্যক্তিগত তথ্য দেওয়ার বিষয়গুলো বেশ সময়সাপেক্ষ। এসব সমস্যা সমাধানের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, বিদেশে উচ্চশিক্ষার আবেদনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক দিকনির্দেশনা ও ডকুমেন্টেশনের জটিলতা। অনেক সময় ভালো সিজিপিএ থাকার পরেও সঠিক তথ্যের অভাবে প্রার্থীরা পিছিয়ে পড়েন। স্কলারভাইয়ের মাধ্যমে বিনামূল্যে এই সুবিধাগুলো পাওয়ায় সাধারণ শিক্ষার্থীরা উপকৃত হবে। গণিত বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আলি আহমেদ বলেন, উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে এই ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে এআইয়ের মাধ্যমে সিভি টেইলরিং এবং অধ্যাপকদের সাথে যোগাযোগের ইমেইল ড্রাফট করার সুবিধাটি আমাদের সময় বাঁচাবে এবং আবেদন প্রক্রিয়াকে অনেক বেশি নির্ভুল ও পেশাদার করবে।
শাবিপ্রবি ক্যাম্পাস থেকে এমন একটি প্ল্যাটফর্ম শুরু হওয়া আমাদের জন্য গর্বের। শাবিপ্রবি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী তানভীর রহমান বলেন, বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন আমাদের দেশের লাখো শিক্ষার্থীর আছে, কিন্তু সঠিক তথ্যের অভাব আর জটিল প্রক্রিয়ার কারণে অনেকেই মাঝপথে হাল ছেড়ে দেন। আমাদের প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হলো পুরো প্রক্রিয়াটাকে সহজ করে এক ছাতার নিচে নিয়ে আসা। এ বিষয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাইমা সুলতানা চৌধুরী বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়ে থাকলে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।