ব্রাহ্মণবাড়িয়ায় ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় জিরাসহ কাভার্ড ভ্যান আ'ট'ক

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১২:০৭:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১২:০৮:১৭ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের ১০ হাজার ৫০০ কেজি ভারতীয় অবৈধ জিরা ও একটি কাভার্ড ভ্যান আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিজিবির একটি বিশেষ টহলদল।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে ইসলামপুর এলাকায় সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় কাভার্ড ভ্যান থেকে ১০ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জিরাসহ কাভার্ড ভ্যানটির আনুমানিক জব্দমূল্য ১ কোটি ৩৪ লাখ টাকা। আটক করা জিরা ও কাভার্ড ভ্যান পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। সরাইল


ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলাসংলগ্ন সীমান্ত এলাকায় এ তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]