হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১১:৫২:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১১:৫৩:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, হিজলা (বরিশাল):


বরিশালের হিজলা উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ‘ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইলিয়াস শিকদার সভাপতিত্ব করেন। সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানটির কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি নিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সার্বিক দিক এবং মাঠপর্যায়ের নানা বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপি-র সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হুসাইন, উপজেলা যুবদলের সদস্য সচিব আমীর হোসেন বাঘা, তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সেবা পৌঁছে দেওয়াই এ কার্যক্রমের প্রধান লক্ষ্য। তারা সকল তথ্য সংগ্রহকারী ও সংশ্লিষ্টদের সত,তা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]