প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া কথা রাখেন : ডিএনসিসি প্রশাসক

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০২:৫২:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০২:৫৪:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল বিএনপি যারা জনগণের দল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সরকার। তিনি জনগণকে দেওয়া কথা রাখেন। সোমবার (১২ অক্টোবর) মিরপুর-১৩ এর ৪নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে


ঢাকা-১৫ আসনের ফ্যামিলি কার্ড বিষয়ক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রশাসক বলেন, ফ্যামিলি কার্ড বিএনপি ঘোষণা করেছে। ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ হতে নির্বাচনী ইশতেহারে ঘোষিত জনগণের জন্য উপহার। জনগণের জন্য একমাত্র কাজ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দল বিএনপি। প্রশাসক হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, যদি দলের ভেতরে কেউ ফ্যামিলি কার্ড নিয়ে কোনো বিভ্রান্ত কিংবা কোনো কিছু করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই সঠিক পরিবার ফ্যামিলি কার্ড পাবে এবং এখানে ফ্যামিলি কার্ড নিয়ে কোনো বিভেদ ও বিভক্তি করা হবে না। প্রশাসক বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে যেসব প্রার্থী জনগণের জন্য কাজ করবে এবং জনগণের পাশে থেকে সেবামূলক কার্যক্রমে বিশেষ করে নগরীর ডেঙ্গু


মোকাবিলায় কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও ক্লিন ঢাকা গ্রিন ঢাকা নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কর্মকাণ্ড চালাবে করবে, তারাই দলের মনোনয়ন পাবে। জনগণের জন্য কাজ না করলে তারা মনোনয়ন পাবে না। প্রশাসক আরও বলেন, অল্প সময়ের মধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিদিন রাস্তা ও ফুটপাত হকার মুক্ত করা হবে এবং নান্দনিক ফুটপাত উপহার দেওয়া হবে নগরবাসীদের।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]