নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানের বিপক্ষে চতুর্থ দিন শেষে এগিয়ে বাংলাদেশ। আজ চতুর্থ দিনে বাংলাদেশের ব্যাটাররা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছেন। এরমধ্যে লিটন দাস তুলে নিয়েছেন সেঞ্চুরি। দিন শেষে বিসিবির প্রকাশিত ভিডিওতে লিটন জানালেন উইকেটকিপিং করার কারণে ব্যাটিংয়ে কিছুটা বাড়তি সুবিধা পান তিনি। লিটন বলছিলেন, 'অবশ্যই সাহায্য করে। কারণ উইকেটের পেছনে দাঁড়িয়ে আমি অনেক কিছু বুঝতে পারি, উইকেট সম্পর্কে একটা ধারণা চলে আসে। সেটা আমার ব্যাটিংয়ে অনেকটা সাহায্য করে।'
টেস্ট ক্রিকেট নিয়ে লিটন বলেন, 'তিনটা ফরম্যাটই আমার ভালো লাগে, তবে টেস্ট ক্রিকেটের মর্যাদাটা একটু ওপরে। কারণ এই ম্যাচটাতে অনেক কিছু হয়। প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত অনেক চ্যালেঞ্জ থাকে এবং উপভোগ করার মতো অনেক পরিস্থিতি থাকে। তাই আমি টেস্ট ক্রিকেট পছন্দ করি।' পঞ্চম দিনে স্পিনাররা ভালো করবে বলে বিশ্বাস লিটনের,
'আমাদের স্পিনাররা ইতিমধ্যেই ভালো জায়গায় বল করছে, আশা করি আরও ভালো জায়গায় বল করে চাপ তৈরি করবে। উইকেট থেকে যদি একটু সাহায্য পায়, তাহলে তাদের জন্য কাজটা সহজ হবে।'