বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৭:৫২:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৭:৫৪:১৩ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) কুমিল্লার


বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ও বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার যুগল কৃষ্ণ রায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের আগে ইউএনও মো. তানভীর হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]