বাল্যবিয়ে বন্ধে পরিবার ও সমাজের দায়িত্বের কথা স্মরণ করাল কন্যা শিশু দিবস

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৭:২৩:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৭:৫২:২৪ অপরাহ্ন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
কন্যাশিশুর ভবিষ্যৎ সুরক্ষায় শুধু আনুষ্ঠানিকতা নয়, প্রয়োজন পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ। বাল্যবিয়ে প্রতিরোধ, শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির বার্তা নিয়ে গাজীপুরের কালীগঞ্জে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে সোমবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা


কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান, তথ্যসেবা কর্মকর্তা সোহা তামান্নাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা। শিশু মেলা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সভায় বক্তারা কন্যাশিশুদের অধিকার রক্ষা,


সুশিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিয়ের ঝুঁকি থেকে তাদের সুরক্ষিত রাখার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, মেয়েদের বেড়ে ওঠার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা এবং সামাজিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]