নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৫:৪৭:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৫:৪৮:৩১ অপরাহ্ন
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:


‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, বিএনপি নেতা কামরুল আলম লিটন ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া,

উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শরিফুল ইসলাম, উপজেলা মহিলা দলের আহ্বায়ক আছমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]