সেঞ্চুরির অপেক্ষায় থেকে লাঞ্চে লিটন, ৪৪৩ রানের লিড বাংলাদেশের

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৪:০২:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৪:০২:৫২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রথম ইনিংসের পর আবুধাবি টেস্টের দ্বিতীয় ইনিংসেও ফিফটির দেখা পেয়েছেন লিটন দাস। সেই ইনিংস বড় করছেন তিনি। সেঞ্চুরির অপেক্ষায় থেকে মধ্যাহ্ন বিরতিতে গেছেন লিটন। তার ব্যাটে ভর করে ৪৪৩ রানের লিড পেয়েছে বাংলাদেশ। 

 

সোমবার (১২ অক্টোবর) ৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন লিটন। ১৩ রান যোগ করতেই ৯ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি। বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তার ওপরে আছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।

 

মাঝে দুইবার জীবন পান লিটন। এরপর সাবলীলভাবে ব্যাটিং করতে থাকেন তিনি। ৭ চারের সাহায্যে ফিফটি তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটার। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি। 

 

লিটনকে ভালো সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ৯৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৭ রান সংগ্রহ করে লাঞ্চে গেছে বাংলাদেশ। লিটন ৮১ ও মিরাজ ৩৮ রানে অপরাজিত আছেন। 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]