নিজস্ব প্রতিবেদক
ভারতের মুম্বাইয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে বলিউড অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও অভিনেত্রী জেন মেরি খান আটক হয়েছিলেন। রোববার (১১ অক্টোবর) এবার নিজের হাত, আঙুল ও পায়ে আঘাতের চিহ্ন দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি রিল প্রকাশ করেন জেন। পাশাপাশি ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করা নিয়েও তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।
ভিডিওতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখানোর পর অভিনেত্রী বলেন, ‘প্রথমত, এত ভয় দেখাইয়ো না যে, আর ভয় অবশিষ্টই না থাকে।’
ক্যাপশনে আমির খানের ভাতিজি লেখেন, সবার সামনে প্রকাশ করে দিলেন তিনি।এর আগে, গত ১০ অক্টোবর মুম্বাইয়ের ক্রান্তি ময়দানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আটক হন জেন, অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা লেখা ওয়াশিংটন।
পরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচির সমর্থনে সেখানে জমায়েতের পরিকল্পনা ছিল তাদের। কয়েক ঘণ্টা পর অবশ্য তাদের ছেড়ে দেয় পুলিশ।এদিকে আটক হওয়ার পর পুলিশের ভ্যানের ভেতর থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেছিলেন জেন।
ইমরান ও লেখার সঙ্গে তোলা একটি ছবির ক্যাপশনে জেন লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ!’ ছবিতে ইমরানকে হাসিমুখে বিজয়সূচক চিহ্ন দেখাতে দেখা যায়।ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি। দলটির এই দাবির প্রতি সমর্থন জানিয়ে ইমরান, লেখা ও জেনও বিক্ষোভে অংশ নেন।