কালকিনিতে মিয়ারহাট মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৩:৪৫:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৩:৪৭:০৬ অপরাহ্ন
আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক:


মাদক ও অনলাইন জুয়ার ছোবল থেকে তরুণ সমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মাদারীপুরের কালকিনিতে অনুষ্ঠিত হয়েছে মিয়ারহাট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। জমজমাট এ খেলাকে ঘিরে মিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন কয়েক হাজার দর্শক। গতকাল বিকেলে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় হাওলাদার বাড়ি একাদশ ও ফিনিক্স এফসি সিডিখান একাদশ।


নির্ধারিত সময়ে দুই দলই গোল করতে ব্যর্থ হলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাওলাদার বাড়ি একাদশ। সমাজসেবক ও দুবাইপ্রবাসী মিরাজ হাওলাদারের সৌজন্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। আয়োজকদের ভাষ্য, তরুণদের মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই তাঁদের এ উদ্যোগ। খেলা শেষে চ্যাম্পিয়ন হাওলাদার বাড়ি একাদশের হাতে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেওয়া হয়। অন্যদিকে রানার্সআপ ফিনিক্স এফসি সিডিখান একাদশ পায় একটি স্মার্ট টেলিভিশন। খেলা দেখতে আসা দর্শক ও স্থানীয় বাসিন্দারা এমন আয়োজনের প্রশংসা করেন।


তাঁদের মতে, নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করবে এবং মাদক ও অনলাইন জুয়ার প্রবণতা কমাতে সহায়ক ভূমিকা রাখবে। তরুণ সমাজকে মাঠমুখী করতে এবং এলাকায় খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে এ ধরনের আয়োজন প্রতিবছর অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন স্থানীয়রা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]