দিল্লিতে বড় বি'ক্ষো'ভে'র ডাক ইন্ডিয়া জোটের, থাকবেন মমতা-রাহুল

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৩:০৭:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৩:০৭:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ভারতের ভোটার তালিকায় অনিয়ম ও বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বড় বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর রাজপথে ব্যাপক জমায়েতের ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।

 

বিক্ষোভে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেওয়ার কথা রয়েছে। একই দিনে জোটের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা করেছে। এ সময় নির্বাচনসংক্রান্ত অভিযোগের বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইবেন তারা।

 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোটের নেতারা বলেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরাতেই হবে। এ বিষয়ে কোনো আপসের সুযোগ নেই। তাদের দাবি, সোমবার বিপুলসংখ্যক মানুষ দিল্লির রাজপথে নেমে প্রতিবাদ জানাবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

 

এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, সোমবার কংগ্রেস, ইন্ডিয়া জোটের নেতাকর্মী ও দেশের তরুণেরা আবারও বিপুলসংখ্যায় রাজপথে নামবেন। তার মতে, এবারের প্রতিবাদের আওয়াজ সারা দেশে আরও জোরালোভাবে ছড়িয়ে পড়বে।

 

অন্যদিকে, বিক্ষোভ কর্মসূচি ঘিরে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিক্ষোভ ঠেকাতে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী নেতারা। পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী আনা হচ্ছে বলেও দাবি করেছেন তারা।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]