কেন্দুয়ায় বিশ্ব কন্যা দিবস পালিত, বাল্যবিবাহ ব'ন্ধে সচেতনতার আহ্বান

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৩:০৫:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৩:০৬:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ‘


শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় বিশ্ব কন্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও কেন্দুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “প্রতিটি কন্যাই একেকটি আলোর প্রদীপ।” কন্যাশিশুর সম্ভাবনা ও মর্যাদার গুরুত্ব তুলে ধরে তিনি তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। সভায়


উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান ও বিএনপি নেতা মজনু রহমান খন্দকার। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান,শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী,সুশীল সমাজের নেতৃবৃন্দ,গণ-মাধ্যমকর্মী-গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


বিশ্ব কন্যা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার, মর্যাদা ও সম্ভাবনা বিকাশের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]