নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ছাত্রপক্ষের একটি প্রতিনিধি দল। সোমবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণায় সহযোগিতা এবং
শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ প্রিন্সের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফওজিয়া ফারিহা করবী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শেখ মাহমুদুল হাসান আসিফ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিব মাহমুদ। বৈঠকে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের প্রবেশাধিকার বাড়ানো, দক্ষতা ও যোগ্যতা বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। তরুণ প্রজন্মের জন্য সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে
আন্তর্জাতিক শিক্ষাসহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় করেন তারা। আলোচনায় নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষাঙ্গণে তাদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের নিরাপদে চলাফেরা, মর্যাদা বজায় রাখা এবং নির্ভয়ে পড়াশোনার সুযোগ নিশ্চিত করাকে অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে তুলে ধরা হয়। পাশাপাশি নারীর প্রতি হয়রানি ও বৈষম্য প্রতিরোধ এবং নিরাপত্তাহীনতা মোকাবিলায় কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ ও সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। বৈঠকে দেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিও আলোচনায় আসে। এ সময় শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গঠনমূলক আলোচনা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষা ও তরুণদের উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরে ছাত্রপক্ষের প্রতিনিধি দল। এ ছাড়া শিক্ষার্থীদের
জন্য নিরাপদ শিক্ষাঙ্গণ, মানসম্মত উচ্চশিক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধভিত্তিক ক্যাম্পাস সংস্কৃতি গড়ে তুলতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনদের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। উচ্চশিক্ষার মানোন্নয়ন, নারীর নিরাপত্তা এবং শিক্ষাঙ্গণে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। এসব লক্ষ্য অর্জনে শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনদের মধ্যে গঠনমূলক সংলাপ ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।