রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভো'গা'ন্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০১:২৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০১:২৭:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে ১০টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ জন যাত্রী। যাত্রীদের ভোগান্তি কমাতে এয়ার অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হলেন এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে এক সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যাত্রীদের যাতে ভোগান্তি কম হয়, ভোগান্তি তো অবশ্যই হচ্ছে সব জায়গায় হচ্ছে; এয়ার অপারেটর যারা আছে তাদেরকে টেক কেয়ার করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি, তাদের যতটুকু সম্ভব যাতে যাত্রী ভোগান্তি কম হয়। আগে যাতে জানিয়ে দেওয়া হয় এবং যারা এসেছে তাদের ভোগান্তি যতটুকু সম্ভব তাদের দ্বারা কমানো, এটার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছ। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ জানান, দাম্মাম ও মদিনাগামী ফ্লাইটে যাত্রীদের সমন্বয় করার চেষ্টা চলছে। যাদের ভিসার মেয়াদ


শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাদের বিকল্প ফ্লাইটে মদিনা অথবা দাম্মামে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, যাতে তারা সেখান থেকে কর্মস্থলে পৌঁছাতে পারেন এবং ভিসার মেয়াদ নষ্ট না হয়। তিনি বলেন, আমরা যে পদক্ষেপ নিয়েছি, অবশ্যই যাত্রী ভোগান্তিটা আমাদের কার্যক্ষমতার বাইরে ছিল। এখন দাম্মাম অথবা মদিনা, এই দুটি বিমানবন্দরে যেহেতু কার্যক্রম আছে, আমরা বলেছি, বিনা খরচে তাদের সমন্বয় করে দেব। তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে সিট প্রাপ্তি সাপেক্ষে আমরা ব্যবস্থা করবো। কাইজার সোহেল আহমেদ বলেন, সৌদি আরব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গন্তব্য। সেখানে অনেক বাংলাদেশি বসবাস করেন। সুতরাং আমরা ওইভাবে সমন্বয় করছি। যদিও আমরা পরিকল্পনা করতে পারিনি। আমাদেরও তো তারা বলেনি যে আগামী তিন দিন বন্ধ থাকবে বা আগামী পাঁচ দিন বন্ধ থাকবে। তারা বলছে, আজ রাত ১টা পর্যন্ত বন্ধ, আবার বলছে কাল সকাল ৭টা পর্যন্ত বন্ধ। এভাবে আন্তর্জাতিক গন্তব্যে যাত্রীবাহী পরিবহনের পরিকল্পনা করা যায় না।

তিনি আরও বলেন, যতটুকু সম্ভব, আমরা অন্যান্য গন্তব্যের মাধ্যমে তাদের সৌদি আরবে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। অনেকের হয়তো ওয়ার্ক পারমিটের সমস্যা থাকতে পারে, তাদের পারিবারিক অনেক সমস্যা থাকতে পারে। সেসব বিবেচনায় নিয়ে অন্যান্য গন্তব্যের মাধ্যমে তাদের সহায়তা করার চেষ্টা করবো। এসএইচআর/এমএসএ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় বিজ্ঞাপন

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]