শ্রীপুরে মা'দ'কা'স'ক্ত আব্দুল হামিদকে পাশে বসিয়ে মা'দ'ক নির্মূলের হুঁশিয়ারি বিএনপি নেতার, ত্যা'গী কর্মীদের ক্ষো'ভ

আপলোড সময় : ১২-১০-২০২৬ ১২:০৩:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ১২:০৪:৩৮ অপরাহ্ন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:


গাজীপুরের শ্রীপুরে এলাকার চিহ্নিত মাদকাসক্ত ব্যক্তিকে পাশে বসিয়ে মাদক নির্মূলের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আবু জাফর সরকারের বিরুদ্ধে। গত শুক্রবার আয়োজিত এক গ্রাম্য বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

প্রকাশ পাওয়া চিত্রে দেখা যায়, তার পাশেই বসে ছিলেন স্থানীয়ভাবে চিহ্নিত মাদকাসক্ত আব্দুল হামিদ। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হামিদ প্রতিনিয়ত মাদকসেবন করেন এবং এলাকায় বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত। এছাড়াও বৈঠকে তার আশেপাশে এলাকার আরও কয়েকজন বিতর্কিত ব্যক্তি ও কথিত চাঁদাবাজকে উপস্থিত থাকতে দেখা গেছে। এই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর পাশাপাশি বিএনপির ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির একাধিক ত্যাগী কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, "মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে দলের হাইকমান্ডের স্পষ্ট জিরো টলারেন্স নীতি রয়েছে। কিন্তু দলের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে থেকে একজন চিহ্নিত মাদকাসক্ত আব্দুল হামিদকে পাশে বসিয়ে বৈঠক করায় সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।


" এ বিষয়ে স্থানীয় সচেতন জনগণ ও দলের সৎ-ত্যাগী কর্মীরা বিএনপির উচ্চপর্যায়ের নেতাদের আশু দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]