কুমিল্লায় নি'হ'ত স্কুলছাত্রী তাজনিমের প্রেমিক রাজু কক্সবাজারে আ'ট'ক

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০১:০২:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০১:১৩:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক


কুমিল্লার জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তারই কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুকে আটক করেছে কক্সবাজার মডেল সদর থানা পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে আটক করা হয় জানিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।



তিনি জানান, ‘তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে। রাজুই নিহত তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে এসেছিলেন৷ তাকে কুমিল্লার মামলায় আসামী দেখানো হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’ আটক রাজু নিহত তাজমিনের কথিত প্রেমিক। আটক হওয়ার আগে জাতীয় একটি গণমাধ্যমে প্রেম সংক্রান্ত বিষয়ে স্বীকারোক্তি দেন রাজু। রাজু জানান, ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমিনের সঙ্গে সম্পর্ক হয় রাজুর। এক পর্যায়ে গত ৬ সেপ্টেম্বর ভোরে কক্সবাজার পৌঁছে তাজমিন। পরে ওই দিন তারা কলাতলীর একটি আবাসিক হোটেলে উঠেন স্বামী-স্ত্রী পরিচয়ে। পরদিন দুপুরে একা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয় তাজমিন।


সেখানে টমটম চালক সুমন মিয়ার হাতে ধর্ষণ ও পরে হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় সুমন মিয়াকে আটক করেছে কুমিল্লা পুলিশ। সে তার জবানবন্দিতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। ৭ম শ্রেণির শিক্ষার্থী নিহত জান্নাতুল তাজনিমের বাড়ী কুমিল্লার লালমাইয়ে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]