শেরপুরে নি'খোঁ'জে'র একদিন পর স্কুল ছাত্র উ'দ্ধা'র,

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৯:০৩:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৯:০৪:৪১ অপরাহ্ন
মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি,


আজ রবিবার দুপুর আড়াই টায় শেরপুর কৃষি ইনিস্টিউটের এক ছাত্র মেস থেকে তাকে উদ্ধার করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার। উদ্ধারকৃত ওই ছাত্রের নাম মহিবুল ইসলাম (১৫)। সে জেলা শহরের নবারুণ পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও তার পরিবার সূত্রে জানা যায়, গতকাল স্কুলে না গিয়ে বাসায় ছিল মহিবুল। বিকেল ৪ টায় তাকে বাড়িতে রেখে বাইরে যান মা ইফফাত আরা মুন। পরে বাড়িতে ফিরে মহিবুলকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। এদিকে রাত গভীর হলেও সে বাড়িতে না ফেরায় বিষয়টি পুলিশকে জানায় তার পরিবার। অন্যদিকে এঘটনায় একটি চক্র মহিবুলকে অপহরন করেছে বলে পরিবারের সদস্যদের ফোন দিয়ে টাকা দাবি করে।


পরে ছেলের সুরক্ষার কথা চিন্তা করে ওই চক্রের দেওয়া নাম্বারে প্রাথমিক অবস্থায় ২৪ হাজার টাকা পাঠায় মহিবুলের বাবা কলেজ শিক্ষক শাহীনুর ইসলাম। এসব বিষয় আমলে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মাঠে কাজ শুরু করে ডিবি ও সদর থানা পুলিশ। পরে আজ দুপুর আড়াই টায় শেরপুর কৃষি ইনিস্টিউটের এক ছাত্র মেস থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]