মাঝ আকাশে পাওয়ার ব্যাংকে আ'গু'ন, হায়দরাবাদে ইন্ডিগোর জরুরি অবতরণ

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৮:৫৪:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৮:৫৪:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর দিল্লি থেকে চেন্নাইগামী একটি উড়োজাহাজে যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন লাগার ঘটনায় জরুরি অবতরণ করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) উড়োজাহাজটির ওভারহেড লাগেজ কম্পার্টমেন্টে আগুন লাগার পর গতিপথ পরিবর্তন করে হায়দরাবাদ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন পাইলট।

 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজের ভেতরে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা দিলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যাত্রীরা নিজেদের লাগেজ ও ব্যাগ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। পরে কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, এক যাত্রীর ব্যাগে থাকা লিথিয়াম-আয়ন ব্যাটারিচালিত পাওয়ার ব্যাংকটি অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। পরিস্থিতি বিবেচনায় পাইলট উড়োজাহাজটি হায়দরাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করান।

 

ইন্ডিগোর তথ্য অনুযায়ী, এ ঘটনায় উড়োজাহাজের কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি। সবাই নিরাপদ রয়েছেন। ঘটনার পর উড়োজাহাজটিতে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা ও তল্লাশি চালানো হয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]