নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের পাটগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনীসহ ২ জনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩ ১। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিয়মিতভাবে চোরাচালান, কালোবাজারি, অবৈধ পাচারসহ মারাত্মক সব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশী পণ্য আমদানি বন্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যহত রয়েছে। ২। লালমনিরহাটের পাটগ্রামে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩৯২৪ পিস ভারতীয় প্রসাধনী পণ্য POND’S ফেসওয়াশসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩
(এসআরবি-১৩)। আজ সকালে অভিযান চালিয়ে ভারতীয় প্রসাধনীসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পাটগ্রাম থানাধীন খারিজা জোংড়া গ্রামের মোঃ আমিনুর রহমানের ছেলে মোঃ বদিউজ্জামান (৫৬) এবং জোংড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ আপন হোসেন (৩৭)। ৩। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক ১১ অক্টোবর, ২০২৬ তারিখ সকাল ০৬.০০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন জোংড়া ইউনিয়নের খারিজা জোংড়া গ্রামের মোঃ বদিউজ্জামান এর বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তার বসতঘরের খাটের নিচে থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ৩৯২৪ (তিন হাজার নয়শত চব্বিশ) পিস ভারতীয় প্রসাধনী POND’S ফেসওয়াশ উদ্ধার করা হয়। এসময়, অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাছাড়া, শুল্ক ফাঁকি রোধ ও চোরাচালান বন্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
....মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে