মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের অধ্যাপক মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ফজলুর রহমান মেমোরিয়্যাল ট্রাস্টের কোষাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ ও ট্রাস্টের সদস্য মো. মনির উদ্দিন। এ সময় বক্তব্য দেন কলেজের
অধ্যাপক মনিরা ইয়াছমিন, মো. আক্তারুজ্জামান, মো. রবিউল আলম, মো. মনিরুল ইসলাম ও মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে কলেজের ভোকেশনাল শাখার শিক্ষক মো. জলিল, মো. আনোয়ার হোসেন, ফেরদৌসী আক্তার, মো. আবু কাউছার, মো. শেফাউল করিম, মনির হাসান, মো. শাহজাহান, মো. ওমর ফারুক ও আজাদ খানসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও
নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি বৃদ্ধি এবং কলেজের শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে তাদের সম্পৃক্ততা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।