লালমনিরহাটে সার বিক্রিতে অনিয়ম, ১০ হাজার টাকা জ'রি'মা'না ও ৬ বস্তা সার জ'ব্দ

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৮:১৩:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৮:১৫:৩৮ অপরাহ্ন
‎ একরামুল হক একরাম,‎লালমনিরহাট প্রতিনিধিঃ ‎


‎লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চাঁদনী বাজার এলাকায় কৃষক ব্যতীত অন্য ব্যক্তির কাছে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধ ব্যবসায়ীর কাছে সার বিক্রির অপরাধে অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান মেসার্স রেহান সীডসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ছয় বস্তা সার জব্দ করে স্থানীয় কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। ‎ ১১ সেপ্টম্বর রবিবার বিকেলে রাকিবুল ইসলাম সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ


ম্যাজিস্ট্রেট এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এ অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়। ‎ ‎অভিযান চলাকালে লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ ‎উপজেলা কৃষি অফিসার উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক অনুমোদিত বীজ ও সার ডিলার মেসার্স রেহান সীডসের বিরুদ্ধে অবৈধ ব্যবসায়ীর কাছে বিনির্দেশ বহির্ভূতভাবে সার বিক্রির অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়। ‎ ‎অভিযানে জব্দ করা ছয় বস্তা সার স্থানীয় কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয়। এতে কৃষকদের কাছে সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার পাশাপাশি অবৈধভাবে সার বিক্রি বন্ধে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ‎ ‎এ সময় সংশ্লিষ্ট ডিলারকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।


ভবিষ্যতে পুনরায় অবৈধভাবে সার বিক্রি করলে তাঁর ডিলার শিপের লাইসেন্স বাতিল করা হতে পারে বলে জানানো হয়। ‎ ‎কৃষকদের স্বার্থ রক্ষা, সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা এবং সার বিপণনে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ‎ একরামুল হক একরাম, ‎লালমনিরহাট ‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]