অন্য এলাকায় সার বিক্রি, ডিলারকে ৩০ হাজার টাকা জ'রি'মা'না

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৭:৫০:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৭:৫০:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

নাটোরের লালপুরে অন্য এলাকায় সার বিক্রির দায়ে ভাই ভাই ট্রেডার্সের মালিক ওয়াহিদুল ইসলাম খোকনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় কৃষকদের বাধার মুখে সার পরিবহনের বিষয়টি প্রকাশ্যে এলে এ জরিমানা করা হয়।

 

রোববার (১১ অক্টোবর) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় এ জরিমানা করা হয়।

 

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকারের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লালপুর সদর ইউনিয়নের সার ডিলার ভাই ভাই ট্রেডার্সের মালিক ওয়াহিদুল ইসলাম খোকন ঈশ্বরদী ইউনিয়নের সাবডিলার বাবুর কাছে ২০ বস্তা সার বিক্রি করেন। সারগুলো পরিবহনের সময় স্থানীয় কৃষকেরা গাড়িটি আটকে পুলিশকে খবর দেন।

 

পরে বিষয়টি নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে সার বিক্রির দায়ে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]