চু'রি'র অভিযোগে গণপি'টু'নি'তে নি'হ'ত ১, খালে লা'ফিয়ে নি'খোঁ'জ আরও একজন

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৫:১৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৫:১৪:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

যশোরে ইঞ্জিনচালিত করিমন চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় খালে লাফিয়ে নিখোঁজ রয়েছেন বিল্লাল হোসেন আরও একজন।

 

রোববার (১১ অক্টোবর) সকালে যশোর কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শনিবার গভীর রাত ২টার দিকে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাছাড়া পিটুনিতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মনিরুজ্জামান। আহত ও নিহতরা পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

 

পুলিশ জানিয়েছে, শনিবার গভীররাতে মনিরুজ্জামান, মিজানুর ও বিল্লাল চান্দুটিয়া গ্রামে করিমন (ইঞ্জিনচালিত) চুরি করে পালিয়ে যাচ্ছিলেন। এমন সময় ওই তিনজনকে ধাওয়া দেন স্থানীয়রা। এ সময় তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে মিজানুর রহমান ও বিল্লাল খালে ঝাঁপ দেন। এলাকাবাসী মনিরুজ্জামান ও মিজানুর রহমানকে ধরে গণপিটুনি দেয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করে। মনিরুজ্জামান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় খালে নিখোঁজ রয়েছে বিল্লাল হোসেন। বিল্লালকে খালে খুঁজতে তল্লাশি করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

যশোর কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, চুরির অভিযোগে গণপিটুনিতে একজন মারা গেছে। একজন খালে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে খালে ফায়ার সার্ভিসের ব্যক্তিরা তল্লাশি করছে। তিনি খালে আছে না পালিয়ে গেছে সেটা তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। আহত অবস্থায় অপরজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ নজরদারি করছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]