দুইবার টিকিট করেও যেতে পারিনি’

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৫:০৫:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৫:০৭:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী একাধিক ফ্লাইট বাতিল ও স্থগিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন প্রবাসী যাত্রীরা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় অনিশ্চয়তায় পড়েছেন অনেকে। কারও ছুটি শেষ, কারও আবার একাধিকবার টিকিট কেটেও যাওয়া হয়নি। ফ্লাইট বাতিলের খবরে বিমানবন্দরে এসে হতাশ হয়ে ফিরতে হচ্ছে যাত্রীদের। ঝিনাইদহের কালীগঞ্জ থেকে একদিন আগেই ঢাকায় এসেছিলেন আব্দুল হালিম। সৌদি আরবের রাজধানী রিয়াদে যাওয়ার উদ্দেশ্যে রোববার নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই বিমানবন্দরে পৌঁছান তিনি। বিকেল ৪টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার রওনা হওয়ার কথা ছিল।


তবে বিমানবন্দরে এসে ফ্লাইট বাতিলের খবর জানতে পারেন তিনি। দুপুর ২টা ১০ মিনিটে ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত হন আব্দুল হালিম। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘এয়ারপোর্টে এসে জানতে পারলাম, ফ্লাইট বাতিল হয়েছে। এজেন্সির সঙ্গে কথা হয়েছে। তারা বলেছে, ফ্লাইট ক্যানসেল হয়েছে। পরে জানিয়ে দেবে, কবে আবার যেতে পারব।’ এর আগেও যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবে যেতে পারেননি আব্দুল হালিম। সে সময় এয়ার অ্যারাবিয়ার টিকিট কেটেও যাত্রা করা সম্ভব হয়নি। পরে এজেন্সি থেকে নতুন করে টিকিট দেওয়া হয়। কিন্তু এবারও ফ্লাইট বাতিল হওয়ায় তার যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। আব্দুল হালিম বলেন, ‘এর আগেও এয়ার অ্যারাবিয়া থেকে টিকিট কিনে এই যুদ্ধের কারণেই যেতে পারিনি। পরে এজেন্সি থেকে নতুন করে আবার টিকিট দিয়েছে। দুইবার টিকিট কেটেও যেতে পারিনি।’ আরও পড়ুন কর্মস্থলে ফেরা অনিশ্চিত, বিমানবন্দরে অপেক্ষায় আড়াই হাজার যাত্রী অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান হুথিদের কঠোর জবাব দেওয়া হবে


, হুমকি সৌদি জোটের শুধু আব্দুল হালিম নন, একই পরিস্থিতিতে পড়েছেন আরও অনেক যাত্রী। সাতক্ষীরার কালীগঞ্জ থেকে আসা তরিকুল ইসলামের রোববার সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের দাম্মামে যাওয়ার কথা ছিল। তাকে বিদায় জানাতে পরিবারের সদস্যরাও বিমানবন্দরে এসেছিলেন। কিন্তু সেখানে পৌঁছে জানতে পারেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার ফ্লাইট স্থগিত করা হয়েছে। এদিকে ময়মনসিংহের নান্দাইলের বাসিন্দা মোমতাজ হোসেন সৌদি আরবের দাম্মামে একটি আবাসিক হোটেলে চাকরি করেন। তিন মাসের ছুটি কাটিয়ে রোববার তার কর্মস্থলে ফেরার কথা ছিল। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। তবে দুপুর ২টার পরপরই বিমানবন্দরে এসে জানতে পারেন, তার ফ্লাইটটিও বাতিল হয়েছে। হতাশা প্রকাশ করে মোমতাজ হোসেন বলেন, ‘ফ্লাইট বাতিল হওয়ার কোনো খবর আগে আমাদের জানানো হয়নি। ছুটিও শেষ। কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারছি না। এখন কীভাবে কী করব, মাথায় আসছে না।’


সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতিদের হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলেও জানা গেছে। এ ঘটনার পর রোববার সকাল থেকে সৌদি আরবের রিয়াদগামী সাতটি ফ্লাইট বাতিলের খবর নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]