নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যু'ত করতে আরব জোট নেতার হুঁ'শি'য়া'রি

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৪:২৪:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৪:২৪:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে সম্ভাব্য সব রাজনৈতিক পথ ব্যবহারের ঘোষণা দিয়েছেন জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন। একই সঙ্গে ভবিষ্যতে সরকার গঠনের ক্ষেত্রে আরব রাজনৈতিক জোটের সমর্থন পেতে হলে তাদের শর্ত ও দাবিগুলো বিবেচনায় নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

 

শনিবার (১০ অক্টোবর) নিজের কার্যালয় থেকে প্রকাশিত এক বক্তব্যে এসব কথা বলেন জাবারিন।

 

জাবারিন বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতানিয়াহু, ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচের নেতৃত্বাধীন জোট সরকারের বিকল্প সরকার গঠনের জন্য জয়েন্ট লিস্টের সঙ্গে আলোচনা করা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। আসন্ন নির্বাচনকে নিজেদের ভূখণ্ডে আরব নাগরিকদের ভবিষ্যৎ রক্ষার লড়াই হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে আরব নাগরিকদের ওপর ধারাবাহিক হামলা এবং উসকানিমূলক আচরণের অভিযোগ তোলেন।

 

আরব নাগরিকদের দাবিতে ঐক্যের আহ্বান:
রাজনৈতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে জাবারিন বলেন, আরব সমাজের দাবির ভিত্তিতে গড়ে ওঠা জয়েন্ট লিস্ট বিভিন্ন দল ও রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে বৃহত্তর ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। এই ঐক্য আরব নাগরিকদের রাজনৈতিক দরকষাকষির সক্ষমতা বাড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাবারিনের ভাষ্য অনুযায়ী, আরব জনগোষ্ঠীর জন্য নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে অপরাধ দমনে নির্দিষ্ট সময়সীমা, বাজেট ও তদারকির ব্যবস্থা চালু করা, বাড়িঘর ভাঙার কার্যক্রম বন্ধ, মাস্টার প্ল্যান অনুমোদন এবং তরুণ দম্পতিদের জন্য জমির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

এ ছাড়া নেগেভ অঞ্চলের যেসব আরব গ্রামকে ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকৃতি দেয়নি, সেগুলোকে স্বীকৃতি দেওয়ার দাবিও তুলে ধরেন তিনি।

জাবারিন স্পষ্ট করে বলেন, জয়েন্ট লিস্টের সমর্থন পেতে আগ্রহী রাজনৈতিক পক্ষগুলোকে আরব সমাজের এসব দাবি নিয়ে আলোচনা করতে হবে।

গাজায় গণহত্যা এবং পশ্চিম তীরে জাতিগত নিধনের অভিযোগের বিষয়েও নীরব না থাকার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা, নির্যাতন, আজানে বাধা এবং বিভিন্ন গির্জা ও ধর্মযাজকদের ওপর হামলার নিন্দা জানান।

 

সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা:
এদিকে শুক্রবার (৯ অক্টোবর) প্রকাশিত একটি ইসরায়েলি জনমত জরিপে বলা হয়েছে, নেতানিয়াহুর জোটের বিকল্প সরকার গঠনের ক্ষেত্রে ইহুদি বিরোধী দলগুলোকে আরব আইনপ্রণেতাদের সমর্থনের ওপর নির্ভর করতে হতে পারে। তবে জরিপে আরও উঠে এসেছে, ১২০ সদস্যের ইসরায়েলি সংসদ নেসেটে পরবর্তী সরকারে আরব দলগুলোর অংশগ্রহণের বিষয়টি দেশটির অধিকাংশ ইহুদি নাগরিকের কাছে গ্রহণযোগ্য নয়।

 

২৬ অক্টোবরের নির্ধারিত নির্বাচন সামনে রেখে প্রকাশিত সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর জোট কিংবা তার বিরোধী ইহুদি দলগুলোর পক্ষেই এককভাবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হচ্ছে না। ফলে সরকার গঠনে আরব রাজনৈতিক দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]