দিনাজপুরে এসআরবি-১৩ এর অ'ভি'যা'নে প'রি'ত্য'ক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশী পি'স্ত'ল এবং চার রাউন্ড গু'লি জ'ব্দ

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৪:২২:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৪:২৪:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


দিনাজপুরে এসআরবি-১৩ এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল এবং চার রাউন্ড গুলি জব্দ। বাংলাদেশ


আমার অহংকার'- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এসআরবির প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।


দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। শনিবার রাতে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদগুলো জব্দ করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ১০ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ১০.১০ ঘটিকার সময় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের দিনাজপুর-দশমাইল হাইওয়ে সংলগ্ন দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মাসুদ আলমের বন্ধ মার্কেটের পিছনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এছাড়াও অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]