​আগারগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ডে'ঙ্গু মো'কা'বি'লায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৩:৫৯:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৩:৫৯:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১১ অক্টোবর) সকালে নগর উন্নয়ন ফোরাম ঢাকার উদ্যোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রপ্রার্থী ও নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে শেরেবাংলা নগর থানার আগারগাঁও নির্বাচন ভবন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।

২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও শেরেবাংলা নগর উত্তর থানা আমীর আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণসহ থানা কর্মপরিষদের সদস্য ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ডেঙ্গু শুধুমাত্র আমাদের একার সমস্যা নয়, এটি সবার সমস্যা। তাই ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে গণমাধ্যমে দেখা যাচ্ছে। আমরা চাই, এসব উদ্যোগের যথাযথ তদারকি নিশ্চিত করা হোক।

তিনি আরও বলেন,ডেঙ্গু আমাদের আশপাশেই রয়েছে। সুতরাং, শুধু সরকারের পক্ষে একা ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; আমাদেরও দায়িত্ব নিতে হবে। আমাদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, যেন কোথাও পানি জমে থাকতে না পারে। এই কাজ শুরু করতে হবে নিজ নিজ ঘর থেকে।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশন পরিচালনার জন্য এমন নেতৃত্ব নির্বাচন করতে হবে, যিনি সৎ, দক্ষ ও দেশপ্রেমিক। আমাদের এমন নেতৃত্ব বেছে নিতে হবে, যারা আগামী দিনে সুন্দর দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়।



সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]